ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর চলাচল শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৯, ২১ মে ২০২৬ | আপডেট: ০৮:৫৫, ২১ মে ২০২৬

Ekushey Television Ltd.

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়৷ এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল। ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হলে ফের চলাচল শুরু হয়েছে।

আজ ‎বৃহস্পতিবার সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোররাত ৩টার দিকে বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।
‎‎
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে।

৪ ঘন্টা পর সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি