ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবলো ৩ ট্রলার
প্রকাশিত : ১৯:৫০, ২০ মার্চ ২০২৬
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছলে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় এবং প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো।
চালকরা তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতায় একে একে তিনটি ট্রলারই ডুবে যায়।
তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
এএইচ
আরও পড়ুন










