ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ১৭ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে উমর ফারুক (৪৫) এবং একই উপজেলার বাউসী পপুলার এলাকার খোকন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। পরে আহত দুইজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি