ঢাকা, মঙ্গলবার   ২৮ জুলাই ২০২৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি দ্বারা তদন্তের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:০৬, ২৮ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বাজারে বিক্রি টুথপেস্টের ২৬টিতে সম্ভাব্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় ৩ সদস্যর বিশেষজ্ঞ কমিটি দ্বারা তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের। 

মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বিচারপতি জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। 

একই সঙ্গে বাজারে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট পাওয়া গেলে রোধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

সাইন্স ল্যাবরেটরির ১ জন বিষেশজ্ঞ, বুয়েটের ১ জন বিশেষজ্ঞ ও  বিএসটিআই’র ১ জন বিশেষজ্ঞ মিলে কমিটি হবে। এই বিশেষজ্ঞ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিবে। 

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন নিজেই। 

তিনি জানান, আগামী ২৫ আগস্ট পরবর্তী শুনানী। রিটে বিবাদী করা হয়েছে পরিবেশ-বন সচিবসহ সংশ্লিষ্টদের।

সম্প্রতি নতুন এক গবেষণা অনুযায়ী, ‘বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এরপর থেকেই বিষয়টি আলোচনায়। 

এরই পরিপ্রেক্ষিতে গতকাল জনস্বার্থে অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন রিট করেন। রিটে যেসব টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে, সেগুলো বাজার থেকে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতেও হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি