ডিজিএফআই’র আরও এক সাবেক কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশিত : ১১:৩১, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩৯, ৩০ মার্চ ২০২৬
ডিজিএফআই’র সাবেক আরও এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
গ্রেপ্তারকৃত মো. আফজাল নাছের (৬১) ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন। এক-এগারোর সরকারের সময়ে তারেক রহমানকে নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি।
এর আগে বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হচ্ছে।
রোববার গুমের মামলায় মামুন খালেদ ও জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর জন্য ট্রাইব্যুনাল-২ এ আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ও মামুন খালেদকে গুমের মামলায় ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। তাদের উপস্থিতিতে সেদিন গ্রেফতার দেখানো হবে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে।
এএইচ
আরও পড়ুন










