ঢাকা, শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই প্রাণহানি ১০৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সারা দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিয়ে চলতি বছর মশাবাহিত রোগে মোট প্রাণহানি ২১৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে আরও ১ হাজার ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের প্রাণহানি হয়েছে।

এদিকে গত এক দিনে ঢাকা বিভাগে বাহিরে সবচেয়ে বেশি (২৮০ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, চট্টগ্রাম বিভাগে ২০৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, বরিশাল বিভাগে ২০৪, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ১১২ ও রংপুর বিভাগে ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০৫ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৭ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুরে ৪ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি