কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি রকিবুজ্জামান, সম্পাদক কাইয়ুম
প্রকাশিত : ১৬:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরের কালকিনিতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে সাংবাদিকতার প্রত্যয় নিয়ে ‘কালকিনি সাংবাদিক ইউনিয়ন’-এর ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি হাসপাতাল রোডে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটিতে একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান সভাপতি এবং দৈনিক জনবাণী ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইয়ুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে দৈনিক ভোরের কাগজের মো. মহিউদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের মেহেদী হাসান মাছুম এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নতুন খবরের মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে সৈয়দ মোস্তফা আল মাহমুদ (দৈনিক সোনালী কণ্ঠ), অর্থ সম্পাদক পদে সাইফুল আলম সজল (দৈনিক ভোরের চেতনা), সমাজসেবা সম্পাদক পদে নাজমুল হোসেন (দৈনিক ঘোষণা), প্রচার সম্পাদক পদে মো. রাজীব হোসেন (দৈনিক দিন প্রতিদিন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাব্বির হোসেন মুন্না (দৈনিক নয়াকণ্ঠ) দায়িত্ব পেয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অপু সরদার (আজকের খবর), মনির হোসেন সরদার (সময়ের সংবাদ) এবং আবদুল্লাহ আহাদ মিলন (দৈনিক জনতা)।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকালকিনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল খান এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাকিব হাসান। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি কালকিনিতে দায়িত্বশীল ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‘সত্য প্রকাশে, সকলের পাশে’সংগঠনের লক্ষ্য সম্পর্কে নবনির্বাচিত সভাপতি রকিবুজ্জামান বলেন,‘সবুজ ও সত্য প্রকাশে, সকলের পাশে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে কালকিনি সাংবাদিক ইউনিয়ন কাজ করবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থের পক্ষ না নিয়ে সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় এই সংগঠন সর্বদা সোচ্চার থাকবে।
এমএইচ










