ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বাধা দিয়েছে কয়েকশ’ বিক্ষোভকারী

প্রকাশিত : ০৮:৪১, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৮:৪১, ৩০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকান দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বাধা দিয়েছে কয়েকশ’ বিক্ষোভকারী। এ জন্য নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় সমাবেশ। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে সেখানে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তারা পুলিশকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে। এর আগে, মঙ্গলবারও ট্রাম্পের নির্বাচনী র‌্যালিতে হামলে পড়ে বিক্ষোভকারীরা। সে সময় পুলিশের গাড়িও ভাংচুর করে তারা। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত ২০ জনকে। গতমাসে বিক্ষোভের মুখে কয়েকটি সমাবেশ পন্ড হয় ট্রাম্পের।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি