ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ১৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষা আসার পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর সঙ্গে জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকে।

এছাড়া আগামী সপ্তাহ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি