ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬

তথ্যমন্ত্রীর উদ্যোগে ভোলার আলীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২৪, ২০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ভোলার আলীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা সদরের ৮ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষ থেকে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

কর্মসূচিতে চিকিৎসা সহযোগিতা দেয় ‘চোখের আলো রেটিনা গ্লুকোমা হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’। চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শাকিবের পরিচালনায় চিকিৎসকদের একটি দল দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগীর চোখ পরীক্ষা করেন। এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোহাম্মদ নুরনবী, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শাওন, আলীনগর ইউনিয়ন বিজেপির আহ্বায়ক আনসার ফরাজি ও সদস্যসচিব আবদুল মালেক। ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন ভোলা জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মো. ইংরোজ আলম টিমন।

এ সময় বিজেপির আলীনগর ইউনিয়ন শাখা ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি