ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

তিন রাজনৈতিকদলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথকভাবে এ বার্তা পৌঁছে দেওয়া হয়। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিন নেতার হাতে এই বার্তা তুলে দেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি