ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, হাতেনাতে আটক যুবক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ১১ মে ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় যুবককে হাতেনাতে আটক করে বিক্ষুব্ধ জনতা।

রোববার বিকাল তিনটার দিকে এ ঘটনা।

জানা যায়, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বর্ধনকুঠির নামক স্থানে ছোট্ট একটি ঝোপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে বুজরুক বোয়ালিয়ার মাসুদ রানার পুত্র রোমান সরকার।

স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত ওই যুবককে নিয়ে স্থান ত্যাগ করে।

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি