তেলবাহী লরি নদীতে, উদ্ধার কাজে জাহাজ হামজা
প্রকাশিত : ১০:৩১, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০১, ১২ মার্চ ২০২৬
পাটুরিয়া ফেরি ঘাটে একটি তেলবাহী দশ চাকার লরি নদীতে পড়ে গেছে। লরিটি উদ্ধার কাজে অংশ নিয়েছে জাহাজ হামজা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫নং ফেরিঘাটে লরিটি পল্টুন থেকে উঠতে গিয়ে মাঝপথে থেমে যায়। পরবর্তীতে লরিটি ব্রেক কন্ট্রোল না করতে পেরে পিছন দিকে এসে নদীতে পরে যায়।
নদীতে পরে যাওয়ার সাথে সাথেই এর ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়ে। তাদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা দুজনেই সুস্থ আছে।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে লরিটি যশোরের নওয়াপাড়ার মজুমদার মিল থেকে রওয়ানা হয়ে নারায়ণগঞ্জ মেঘনা ফ্রেশ মিলের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের ভাষ্যমতে লরিটিতে ২৪০০০ লিটার সয়াবিন তেল ছিল।
বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, গতকাল রাত থেকেই লরিটি উদ্ধার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে উদ্ধারকাজ চলমান আছে। আজ সকালে লরিটিকে ঘাট এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে।
অপরদিকে ফেরিঘাটটি দ্রুত সচল করার জন্য অপারেশন চলছে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










