ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবকে রাজধানীর হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।

তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টার আগে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। সোয়া ৪টায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলে তিনি জানান।

এর আগে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছানোর পর হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানবন্দরের ভেতরে অবস্থানকালে মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাস সিএমএইচে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি