ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর দুই বছরের কারাদণ্ড ও 

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজার পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

​রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস অসন্তোষ প্রকাশ করে জানান, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করবেন। আইনজীবী দাবি করেন, "আমার মক্কেল একজন গৃহিণী। তিনি এই ধরণের অপরাধের সাথে জড়িত নন। আমরা আশা করি উচ্চ আদালতে তিনি ন্যায়বিচার পাবেন।"

মামলার অভিযোগ থেকে জানা যায়, সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে নিজের ও তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। 

তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।

এ ঘটনায় দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি