ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

দুপুরের মধ্যে দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

দেশের ১৬টি অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড়ো হাওয়া।

যেসব এলাকায় এই আবহাওয়া দেখা দিতে পারে সেগুলো হলো— রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এসব এলাকায় যারা নৌপথে চলাচল করেন, তাদের সাবধানে থাকতে হবে। সম্ভাব্য ঝড়ো হাওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি