ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ শুক্রবার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের বৃষ্টির আভাস থাকায় তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি