ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

দুর্গাপুরে বিএনপি নেতার সাথে মারামারির ঘটনায় শিক্ষিকা বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ২৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিবাদের ঘটনায় শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার কলেজের ওই শিক্ষিকার সাথে স্থানীয় এক বিএনপি নেতার মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করলে বিষয়টি তদন্তে নামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অন্যদিকে, ঘটনার পরদিন শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আকবর আলী নামের ওই স্থানীয় বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি