ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ১২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন বলেন, বুধবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। 

কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে পদ্মার দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফেরি পারাপারে অপেক্ষায় রয়েছে কয়েক হাজার যাত্রীবাহী পরিবহন। এতে দুর্ভোগে পড়েছে হাজার মানুষ। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি