ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫২, ১৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাইয়ে রিনা সরকার (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ধামরাই ফায়ার সার্ভিস। পরে সেটি ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত রিনা সরকার ধামরাই পৌরশহরের পূর্ব কায়েতপাড়া মহল্লার বাসিন্দা জিতেন্দ্র সরকারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে পথচারীরা পুকুরে কিছু ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি