ধামরাইয়ে পিকআপ-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
প্রকাশিত : ১৭:১৭, ২৫ মার্চ ২০২৬
ঢাকার ধামরাইয়ে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুলতান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কাওয়ালীপাড়া থেকে সিএনজিযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন সুলতান। বাটুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনে বসা সুলতান ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআর//
আরও পড়ুন










