ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

নতুন গান নিয়ে হাজির হলেন কনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘আঁধারে স্নান’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হলে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গানটির কথা লিখেছেন নাজিব জহির। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান।

গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘এটি ভিন্ন ধাঁচের একটি গান। কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। অডিওর সঙ্গে মিল রেখেই এর ভিডিও করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

গানটির ভিডিওর মডেল হয়েছেন মাহা শিকদার। ভিডিও পরিচালনা করেছেন লতা আচারিয়া।

‘আঁধারে স্নান’র ভিডিও :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি