নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশিত : ২০:৩২, ২৪ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ৬ টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা কারাগারের পাশের একটি গুদামে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমআর//
আরও পড়ুন










