ঢাকা, মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ২১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ ফতুল্লার আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িঘর ভাংচুরসহ উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। 

সোমবার রাত ১০টায় হাজীগঞ্জে এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হলে আর্জেন্টিনার সমর্থক হাবিবের সাথে এক ব্রাজিল সমর্থকের ঝগড়া হয়। ওই সময় আরেক ব্রাজিল সমর্থক অপূর্ব ঝগড়া থামাতে ভূমিকা রাখে। ফাইনাল খেলায় আর্জেন্টিনা স্পেনের সাথে পরাজিত হলে হাবিবকে দেখে কটুক্তি করে ব্রাজিল সমর্থকরা।

এই ঘটনার রেশ ধরে রাতে হাবিবসহ ৪০/৫০ জন পুরুষ-নারী দেশীয় অস্ত্রসহ অপূর্বদের বাড়িসহ পাশের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে তারা। 

এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর আলম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি