ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

নারীর নিরাপত্তা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সুলতানা কামাল

প্রকাশিত : ১৯:৪৮, ২৬ মে ২০১৬ | আপডেট: ১৯:৪৮, ২৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

পরিবার থেকে শিক্ষা নিয়ে নারীর নিরাপত্তা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন টিআইবির চেয়ারপার্সন এডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বেসরকারী বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল মিলনায়তনে মহিলা শিক্ষার্থীদের নৈতিকতা বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। যুব সমাজের অবক্ষয় রোধে নারী শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বাড়ানোরও তাগিদ দেন তিনি। এছাড়া, একটি মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে নারীর ভূমিকা বেশী বলে সেমিনারে মন্তব্য করেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি