ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬

নাশকতার মামলায় দেওয়ানগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪১, ২৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় কার্যক্রম নিষিদ্ধ দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের কালীতলা মোড় এলাকা থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি