ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

নাসির-তামিমার বিয়ে নিয়ে মামলার রায় ১০ জুন ধার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৬ মে ২০২৬

Ekushey Television Ltd.

আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির রায়ের দিন আগামি ১০ জুন ধার্য করেছে আদালত।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রায়ের এ দিন ঠিক করে দেন।

এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। বাদীপক্ষে ইসরাত হাসান যুক্তিতর্ক তুলে ধরেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তিনি। 

নাসিরের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম যুক্তি উপস্থাপন করেন। অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তাদের খালাস প্রার্থনা করেন তারা।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।

শুনানিকালে পুরোটা সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন নাসির হোসেন ও তামিমা।

মামলায় বলা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও বাদী রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলা অবস্থাতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি