ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো লিস্টার সিটি

প্রকাশিত : ১৩:৩০, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৩০, ১৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

laster cityইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো লিস্টার সিটি। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে লিস্টার সিটি। ২৫ মিনিটে স্ট্রাইকার শিনজি গোল করলে ১-০তে লিড নেয় তারা। পিছিয়ে থেকে আক্রমণের ধার বাড়ায় নিউক্যাসেল। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য বেদে ব্যর্থ হয় তারা। বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিস্টার সিটি। ৩০ ম্যাচে ১৮ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিস্টার আর এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে নিউক্যাসেলের অবস্থান ১৯ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি