ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

নিজ দেশে ফেরত যাওয়ার আগেই ভারতীয় নাগরিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ফেরত যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে গৌতম মিস্ত্রী (৫৫) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকার জিএম বাস কাউন্টার এর সামনে।

মারা যাওয়া গৌতম মিস্ত্রি কোলকাতার কল্যাননগর সুরিয়া সেন এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর টি-৩৩৬১৬।

জানা গেছে, বেনাপোল চেকপোস্ট দিয়ে ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তারা বরিশালে তাদের আত্মীয় বাড়িতে যান। আজ বুধবার তারা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল আসেন। বরিশাল থেকে আসা জিএম পরিবহনের সামনে হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তার। 

পরবর্তীতে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান  বলেন, উক্ত ব্যক্তির মরদেহ ভারতে ফেরত যাওয়ার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি