ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

নির্বাচনের নামে রক্ত ঝরছে মন্তব্য মাহবুবুর রহমানের

প্রকাশিত : ১৮:৫২, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩১, ২২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে ভোট নয়, রক্ত ঝরছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মাহবুবুর রহমান বলেন, গণতান্ত্রিক অধিকার না থাকায় ভোট এখন প্রহসন মাত্র। আর নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা। চলমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি