ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্যাতিত শিশু মোহনার বাবাকে চাকরি প্রদানের আশ্বাস বাণিজ্য উপদেষ্টার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

চিকিৎসাধীন নির্যাতিত শিশু মোহনার  চিকিৎসার খোঁজখবর নিতে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণিজ্য উপদেষ্টার কাছে টেলিফোনে মোহনার শারীরিক অবস্থার খোঁজ নেন।

বুধবার সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা মোহনার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেন। 

শিশুটির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন উপদেষ্টা। এসময় শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। উপদেষ্টা শিশুটির বাবাকে চাকরি প্রদানের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ড. হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম। 

উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন এমডি ও সিইও সাফিকুর রহমানকে গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩১ জানুয়ারি গুরুতর জখম অবস্থায় মোহনাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি