ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

নেত্রকোনায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭ দোকান

প্রকাশিত : ১৩:৫৫, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৩৫, ২২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

নেত্রকোনা শহরের সাতপাই রেলস্টেশনের পাশে অগ্নিকান্ডে ৭টি দোকানঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আগুন লাগে। এ’সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দোকানঘরসহ পাশে থাকা একটি মোটর সাইকেল, ৪টি অটোরিক্সা পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি