ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

ন্যান্সি ও তার ভাইয়ের বিরুদ্ধে নির্যাতনের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার ছোট ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। সানির স্ত্রী সামিউন্নাহার শানু বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নেত্রকোনা থানায় এ মামলা করেন।

নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা সদর থানার সাতপাই এলাকার ন্যান্সি’র নিজ বাসা থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ।

ওসি জানান, শাহারিয়ার আমান সানির বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাতে তার স্ত্রী সামিউন্নাহার শানু বাদী হয়ে যৌতুকের জন্য তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ এনে ১১(খ) ধারায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। একই মামলায় ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদকে নির্যাতনে উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি