পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
প্রকাশিত : ১৭:৪৩, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২৪, ১৮ জুলাই ২০২৬
নরসিংদীর শিবপুরের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে ও স্বাধীনের বাড়ি বাদুয়ারচরের পুরানপাড়ায়।
পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। তাদের মোটরসাইকেলটি বাজনাব এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
এসময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










