পাবনায় বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ২৩:০৫, ১৪ এপ্রিল ২০২৬
‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন ২৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের আব্দুল হামিদ রোডে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিৎ নাগ, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ অন্যান্য বিশিষ্টজন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, উন্নয়নকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ‘একুশ’ মানে মুক্তচিন্তার প্রতীক ও সাহসী কণ্ঠস্বর। স্বাধীনতার পর দেশের প্রথম বেসরকারি টেলিভিশন হিসেবে একুশে টেলিভিশন শুরু থেকেই নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে একুশে টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন অতিথিরা।
এমআর//
আরও পড়ুন










