ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

পার্বত্য চট্টগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

প্রকাশিত : ১৫:০২, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:০২, ২৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ আব্দুল আলী ও মুক্তিযুদ্ধে রাঙামাটির ৮ শহীদ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্ণফুলী হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশসহ বধ্যভূমি চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়। এতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি