ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতেই  সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জেদ্দা যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। বৈঠকের ফাঁকে সদস্যভুক্ত একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। পাশাপাশি এলাকাটিকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতেই ওআইসির এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

ওআইসি মনে করছে, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং দীর্ঘদিন ধরে আলোচিত দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। বৈঠকে ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি