ঢাকা, শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তিন দিনের সফরে অষ্ট্রেলিয়া যাচ্ছেন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:৪৯, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্ট্রেলিয়ার সিডনীতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার তিনদিনের সরকারি সফরে অষ্ট্রেলিয়া যাচ্ছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ তে ভূষিত হবেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে থাই এয়ারওয়জের একটি বিমানে করে অষ্ট্রেলিয়ার সিডনীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং বিমানটির ২৭ এপ্রিল সকালে সিডনী পৌঁছবার কথা রয়েছে।

শেখ হাসিনা সিডনীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট অ্যাতিফেত জাহজাগার সঙ্গে এই গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব ওমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে জন্য তাকে এই সম্মাননা পদকে ভূ’ষিত করেছে।

গ্লোবাল ওমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী সংক্রান্ত একটি বাৎসরিক সম্মেলন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একটি সূত্র জানায়, এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী তার এই সফরকালীন ২৮ এপ্রিল অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনীতে অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেল-এ একটি পাবলিক ফাংশনে যোগ দেবেন।

তার দেশের উদ্দেশ্যে ২৯ এপ্রিল অষ্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছে। বাসস

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি