ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রংপুর সিটির পরিচ্ছন্ন কর্মীরা

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:০৭, ১৭ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রংপুর সিটি কর্পোরেশনের ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। 

সিটি কর্পোরেশন প্রাঙ্গনে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন। 

রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি