ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা ক্যালিগ্রাফি স্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৫৭, ১২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বুধবার (১১ মার্চ) এ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়। আজ ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে।

গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম সংসদ সচিবালয়ে অফিস করেন তিনি।

এ সময় জাতীয় সংসদের সংশ্লিষ্ট শাখাকে কালেমা তাইয়্যিবা লেখা আরবি ক্যালিগ্রাফিটি অধিবেশন কক্ষে স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গতকাল জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনকে সামনে রেখে সংসদে সরকারের কৌশল নির্ধারণসহ সার্বিক বিষয় নিয়ে এই সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকের সময় এই নির্দেশনা দেন তারেক রহমান। এরপর অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি