প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ
প্রকাশিত : ১৭:২৮, ২ এপ্রিল ২০২৬
গ্রেড-২ পদমর্যাদায় মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। তাকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে উল্লেখ রয়েছে।
এমআর//
আরও পড়ুন










