প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:৫০, ৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:২৪, ৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
জানা যায়, সভার শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় আগামী সংসদ অধিবেশনের কার্যক্রম, বিভিন্ন বিল ও প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। এ ছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
এমআর//
আরও পড়ুন










