ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

প্রেমিক রাজের বিয়ে, মিমি কি করছেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ৮ মে ২০১৮ | আপডেট: ১৯:৪২, ৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

এক সময় দুজন চুটিয়ে প্রেম করেছেন। আর এখন দুজন দুদিকে। কথা ছিল বিয়ে করবেন। কিন্তু সেটি আর হলো না। রাজ চক্রবর্তী বিয়ে করতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। ইতিমধ্যে রেজিস্ট্রির কাজটিও সেরে ফেলেছেন। আগামী ১১ মে তাদের সামাজিক অনুষ্ঠান। সবার জিজ্ঞাসা মিমি কি বিয়েতে আসবেন।  

তবে বর্তমানে একটি শো এর জন্য সিঙ্গাপুর রয়েছেন মিমি। আজ মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে। মিমির কাছে সিঙ্গাপুর খুব একটা ভালো লাগে না। মূলত কাজের সূত্রেই তার সেখানে যাওয়া। সিঙ্গাপুরে উড়াল দেয়ার আগে মিমি জানান, এই তৃতীয়বারের মতো যাচ্ছি। সিঙ্গাপুর আমার খুব একটা ভালো লাগে না। এটিকে আমার অনেক যান্ত্রিক মনে হয়।

তারপরও সিঙ্গাপুরের দিনগুলো মিমি যে ভালোই উপভোগ করছেন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে দেয়া ছবিগুলো দেখলেই তার প্রমাণ মেলে। তবে আগামী ১১ মে রাজ-শুভশ্রীর বিয়েতে মিমি যাবেন কি না সে ব্যাপারে এখনো মুখ খোলেননি। এখনো নিশ্চুপ মিমি। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি