ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ আটক ২
প্রকাশিত : ২৩:৫৯, ২০ এপ্রিল ২০২৬
ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জেলার কোতয়ালী থানাধীন খিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জব্বার হোসেনসহ একটি দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন মো. মোস্তফা (৫৫) ও শিউলী পারভীন (৩৮)।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমআর//
আরও পড়ুন










