ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬

ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৮, ১ মে ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি কবি জসীম উদদীন হলে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াছুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন।

র‍্যালি-পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি