ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

ফরিদপুরে হ্যান্ডমাইকে ৭ই মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ফরিদপুর শহরের অলিগলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ প্রচার করেছেন রনি ঘোষ নামে স্থানীয় এক যুবলীগ কর্মী।

শনিবার (৭ মার্চ) রাতে শহরের বিভিন্ন সড়কে তাকে একটি ছোট হ্যান্ডমাইক নিয়ে এই ভাষণ বাজাতে দেখা যায়।

ইতিমধ্যেই এই ব্যতিক্রমী প্রচারণার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, বিষয়টি তার জানা নেই। তবে তিনি মনে করেন, এটি আইনশৃঙ্খলার বিষয় এবং সংশ্লিষ্ট বাহিনীরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই এবং এখন পর্যন্ত কোনো অভিযোগও আসেনি। তবে আমরা খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি