ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে ৩ আসনে বিএনপি, ১ আসনে জামায়াত বিজয়ী

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান মোল্লা এসব ফলাফল নিশ্চিত করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট।

ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট।

ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।

ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, পোস্টাল ব্যালটসহ সব কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ২টার দিকে এসব আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি