ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২১, ৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে মিলি নামে এক  নারী নিহত হয়েছে।  তিনি ওই  গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ( ৪ নভেম্বর)  সকালে ওই নারী  মেয়েকে  কোচিং করাতে ভাঙ্গা বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হন। 
এ সময়  রেললাইন পার হবার সময়  খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি