ফুল নিয়ে বিজয়ী প্রার্থীর বাসায় গেলেন শিশির মনির
প্রকাশিত : ১৬:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিজয়ী বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আজ শুক্রবার দুপুরে নাছির উদ্দিন চৌধুরীর দিরাইস্থ বাসভবনে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন মহানুভবতা ও সৌজন্যমূলক আচরণে নাছির উদ্দিন চৌধুরী সন্তোষ প্রকাশ করেন।
অ্যাডভোকেট শিশির মনিরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে মতাদর্শের ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখা সুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ।
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, নাছির উদ্দিন চৌধুরী এলাকার একজন মুরব্বি এবং অভিজ্ঞ রাজনীতিক। সৌজন্যের খাতিরে এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই আমি উনার সাথে দেখা করতে এসেছি। আমরা চাই এলাকায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক।
এ সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, এই ধরণের উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
এএইচ
আরও পড়ুন










