ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬

ফ্ল্যাট প্রতারণা মামলায় হরিদাস চন্দ্র ২ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে উত্তরা পশ্চিম থানার ফ্ল্যাট প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হরিদাসের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্প্রতি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ৭৫ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে হরিদাস চন্দ্র তরণী ও ওবাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন মাহবুবুর রহমান।

এর আগে ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে করা মামলায় গত ১২ জুলাই হরিদাসকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় চার দিনের রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি